wapdoller4

online radio

অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য যে বিষয় গুলি জানা খুবি প্রয়োজন

আমরা অনেকেই আছি তারাহুরা কোরে না বুঝে কম্পিউটার ক্রয়কোরি তারপর দেখি বিক্রেতার কথার সাথে আর ওই ক্রয়কিত কম্পিউটারের কনফিগার-এর কোন মিল নাই। আমি আপনাদের কে সাংখেপে কিছু চিত্রের দ্বারা দেখিয়ে দিলাম কি ভাবে একটি কম্পিউটারের মডেল, প্রসেসর, র‌্যাম, হর্ড ডিস্ক, গ্রফিক্স কার্ড তথ্য দেখবেন।
প্রথমে আমরা প্রসেসর ও র‌্যাম এবং অপারেটিং সিস্টেম বিটরেট দেখব।
My Computer এ Right click করেন তারপর Properties এ গিয়ে Left click করেন।
এখানে আপনি প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম বিটরেট দেখতে পাবেন।
এখন আমরা কম্পিউটারের হার্ড ডিস্ক এর জায়গা কি ভাবে দখেতে হয় তা দেখব।
প্রথমে My Computer এ Right click করেন... তারপর  Manage গিয়ে Left click করেন।
তারপর Disk Management এ double  click করেন।


এখানে Disk 0 Basic 698.64 GB দেখা যাচ্ছে.. অর্থাত এটাই হল Hard Disk Properties


এখন আমরা System Information দেখব।
Run এ গিয়ে লিখতে হবে dxdiag তারপর Ok
YES Click করুন


এটাই হল System Information


এখন আমরা দেখব কি ভাবে কম্পিউটারের Generation দেখতে হয়।
প্রথমে My Computer এ Right click করেন... তারপর Manage গিয়ে  Left click করেন।

তারপর System Device গিয়ে double  click করেন।


বাস... আজ এ পর্যন্ত শেষ
সবায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্তাশায় আমি বিদায় নিলাম।

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফ্টওয়্যার (School database management)

*** সফ্টওয়্যারটিতে কোন পাসওয়ার্ড বা প্রটেকশন রাখা হয়নি বা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরী করিনি। তাই যে কেউ এটি ব্যবহার করতে পারবেন এডিট করতে পারবেন। ***

কথা না বাড়িয়ে এক নজরে দেখুন এটির ফিচার সমুহ
এই সফ্টওয়্যারটির শুধু মাত্র হোম পেজের Insert Institute Information এ প্রবেশ করে তথ্য এন্ট্রি করলেই প্রতিষ্ঠানের নামে সকল পেজ হয়ে যাবে।
আশাকরি সফ্টওয়্যারটি ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের একাডেমিক কাজ গুলোকে আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে।
সফ্টওয়্যারটি অনেক বড় পরিশরে করা হয়েছে তাছাড়া তৈরীর পর ফেসবুকে দিয়ে ছিলাম ভুল ত্রুটি ধরার জন্য যে টুকু ছিল ঠিক করেছি তারপরও যদি কোন ভুল ত্রুটি থাকে জানালে ঠিক করে দিব।
** ডাউনলোডের জন্য মিডিয়া ফায়ারের ফোল্ডার লিংক দিয়েছি যাতে প্রয়োজনে সফ্টওয়্যারটি এডিট করে নতুন ভার্ষণ দেওয়া যায় **
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

জীপ ফাইলটি এক্সট্রাক্ট করুন। ফোল্ডারের ভিতরে একসেস ফাইল পাবেন সেটাই মূল ফাইল ইন্সট্রল করতে হবেনা। এছাড়া ইউজার ম্যানুয়েল দিয়েছি প্রয়োজনে দেখতে পারেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

[Trick] কম্পিউটারের Keyboard -এর LED Light গুলোকে Disco করান খুব সহজে।Cool Keyboard Tricks (Windows) : Make a Disco Dance

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আগেই বলে রাখি যারা জানেননা এই টিউনটি তাদের জন্য। যারা জানেন তারা দূরে থাকুন।
আমরা সাধারণত প্রতিটা কীবোর্ড -এ ৩ টা LED লাইট দেখতে পাই। এই গুলো সক্রিয় করতে হলে Caps Lock, Scroll Lock এবং Num Lock বাটন চাপতে হয়।
এখন আমি দেখাব এই লাইট গুলো কিভাবে নাচাতে হয় ????
এই Tricks -এ আমি সাধারন Visual Basic Script ব্যবহার করে Caps Lock, Scroll Lock এবং Num Lock -এর LEDs গুলোর নাচ দেখাব। চলেন শুরু করা যাক
১। প্রথমে Notepad Open করুণ
২। নিচের code গুলো copy করে Notepad -এ paste করুণSet wshShell=wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wscript.sleep 100
wshshell.sendkeys "{NUMLOCK}"
loop

৩। এবার file টি Disco.vbs নামে save করুণ।
file Tite ডাবল ক্লিক করে run করান আর দেখুন keyboard -এর LED Disco
This trick has been tested on Windows XP, Windows Vista, Windows 7 and Windows 8 and found to be working perfectly.

LED disco বন্ধ করবেন কীভাবে ?

Start Task Manager(Ctrl+Alt+Delete) অন করে wscript.exe -এই software টি End Task করলেই LED disco অফ হইয়ে যাবে।
কোন সমস্যা থাকলে Tumment করুন।।
Tips টা ভালো লাগলে আমার সাইটে একটু গুরে আসুন।।

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুলের কিছু পছন্দের গানের ছোট একাংশ

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।

ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।

মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।

পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।


http://www.youtube.com/watch?v=rFdOGH4pO_k



মোর প্রিয়া হবে এস রানী 
দেব খোপায় তাঁরার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথি 
চৈতী চাঁদের দুল।। 

কন্ঠে তোমার পরাব বালিকা 
হংস সারির দুলানো মালিকা
বিজলি জরিণ ফিতায় বাধিব 
মেঘরঙ এলো চুল।। 

জোছনার সাথে চন্দন দিয়ে 
মাখাব তোমার গায়ে
রামধনু হতে লাল রং ছানি 
আলতা পরাব পায়।

আমার গানের সাতসুর দিয়া 
তোমার বাসর রচিব ও প্রিয়া
তোমারে ঘিরিয়া গাহিবে 
আমার কবিতার বুলবুল।। 

http://www.youtube.com/watch?v=rRYNEfQq83o



পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় 
পদ্ম নিয়ে যা যারে 
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা 
আমি হারায়েছি তারে।। 

মোর পরান বঁধু নাই 
পদ্মে তাই মধু নাই নাই রে 
বাতাস কাঁদে বাইরে 
সে সুগন্ধ নাই রে 
মোর রূপের সরসীতে 
আনন্দ মৌমাছি নাহি ঝঙ্কারে।। 

ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় 
যেমন চাঁদের আলো 
মোর বঁধুয়ার রূপ তেমনি 
ঝিল্‌মিল করে কৃষ্ণ-কালো। 

সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায় 
যদি দেখিস তারে দিস এই পদ্ম তার পায় 
বলিস কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে 
ফেলে গেল চির-অন্ধকারে।।

http://www.youtube.com/watch?v=8P_g9VVFXJw




পেয়ে অবলা ঘটালে জ্বালা 
বাজায় কালা বাঁশের বাঁশী 
মোহন স্বরে হৃদ পিঞ্জরে
করিলো মোরে মন উদাসী।। 

খোল এ মন পাগল পারা 
করলে বাঁশী আপন হারা
সে মধু স্বরে সুধা যে ঝরে 
প্রেম সাগরে সদা যে ভাসি।। 


বাঁশীটি মন করলে চুরি
ভাংলে বুকে প্রেমের চুরি 
অবলা বলে ভুলালে ছলে
পরালে গলে প্রেমের ফাসি।। 


https://www.youtube.com/watch?v=2ZB7Z-HTnCs



চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে 
জানিতে নাহিকো বাকি সই ও আঁখি 
কি যাদু জানে।। 

একে ঐ চাওনি বাঁকা সুরমা আঁকা 
তায় ডাগর আঁখি 
বধিতে তায় কেন সাধ যে মরেছে 
ঐ আঁখির বাণে।। 

কাননে হরিণ কাঁদে সলিল ফাঁদে 
ঝুরছে সফরি
বাকায়ে ভুরুর ধনু ফুল অতনু
কুসুম সরহানে 
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি 
রূপের দেয়ালি 
নিশি দিন তাই কি জ্বলি পরছো গলি 
অঝর নয়নে। 

মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় 
হার গাথিস কবি 
বিকিয়ে যায় রে মালা আয় নিরালা 
আঁখির দোকানে 
চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে।। 


https://www.youtube.com/watch?v=2eU9QOQ1nL0





উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর 
ডাকে পথে বাঁকা তব নয়না 
প্রিয়া মোর।। 

ত্যাজী আর লোক লাজ 
সুখ সাধ গৃহ কাজ 
নিজ গৃহে বনবাস সয়না
প্রিয়া মোর।। 

লইয়া স্মৃতির লেখা 
কত আর কাঁদি একা 
ফুল গেলে কাঁটা কেন যায়না 
প্রিয়া মোর।। 

https://www.youtube.com/watch?v=9l-r7oUWkww


আজও মধুর বাঁশরী বাজে
গোধুলী লগনে বুকের মাঝে।। 

আজও মনে হয় সহসা কখনো
জলে ভরা দুটি ডাগর নয়ন 
ক্ষনিকের ভুলে সেই চাঁপা ফুলে 
ফেলে ছুটে যাওয়া লাজে।। 

হারানো দিন বুঝি আসিবে না ফিরে 
মন কাঁদে ক্যান স্মৃতির তীরে
মন কাঁদে কেন। 

তবু মাঝে মাঝে আশা জাগে কেন 
আমি ভুলিয়াছি ভোলে নি সে যেন 
গোমতীর তীরে পাতার কুটিরে 
আজও সে পথ চাহি সাজে।। 

https://www.youtube.com/watch?v=LeZL6bAjW2E


ব্রজগোপী খেলে হোরি 
খেলে আনন্দ নব ঘণ 
শ্যাম সাঝে।। 

পিরীতি ফাঁদ মাখা গোরীর সঙ্গে 
হোলি খেলে হোরী উন্মাদ রঙ্গে 
বসন্তে এ কোন কিশোর দুরন্ত
রাঁধা রে যে নিতে এল পিচকারী হাতে।। 

গোপী নিরাহানে অপাংক খরসর 
ভ্রুকুটি বঙ্গ অনংগ আবেশে
জরজর থর থর শ্যামের অঙ্গ। 

শ্যামল তনুটে হরিত কুঞ্জে 
অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে 
রঙ পিয়াসে মন ভ্রমর গুঞ্জে 
ঢাল আরো ঢাল রঙ প্রেম যমুনাতে।। 

¬¬¬https://www.youtube.com/watch?v=wXA3GobedxY



প্রিয় এমন তার যেন যায় না বৃথায় 
পরি চাঁপা রঙের শাড়ী খয়েরী টিপ 
জাগে বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ
মালা চন্দন দিয়ে মোর কালা সাজাই।। 

তুমি আসিবে বলে সুদূর তিথি 
জাগে চাঁদের তৃষ্ণা লয়ে কৃষ্ণা তিথি
কভু ঘরে আসি কভু বাহিরে চাই।। 

আজি আকাশে বাতাসে কানাকানি
জাগে বনে বনে নব ফুলের বাণী 
আজি আমার কথা যেন বলিতে পাই 
যেন বলিতে পাই, যেন যায় না বৃথায়।। 

https://www.youtube.com/watch?v=pW5On7khDNE


মোর ঘুম ঘোরে এলে মনোহর
নম নম নম নম নম নম 
শ্রাবণ মেঘে নাচে নটবর 
রম ছম ছম ছম রম ছম।। 



শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন 
মোর বিকশিল আবেশে তনু 
নীপসম নীরুপম মনোরম।। 

মোর ফুল বনে ছিল যত ফুল 
ভরি ডালি দিনু থালি দেবতা মোর 
হায় নিলেনা সে ফুল 
চিঠি বেভুল নিলে তুলি 
খোপা খুলি কুসুম ডোর। 

স্বপনে কিযে কয়েছি তাই গিয়াছ চলি 
জাগিয়া কেঁদে ডাকি দেবতায় 
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম।। 


https://www.youtube.com/watch?v=utP8V_uG1MQ


হারানো হিয়ার নিকুঞ্জ পথে 
কুড়াই ঝরা ফুল একেলা আমি 
তুমি কেন হায় আসিলে হেথায় 
সুখের সরগ হইতে নামি।। 

চারিদিকে মোর উড়িছে কেবল 
শুকানো পাতা আর মলিন ফুলদল 
বৃথায় সেথা হায় তব আঁখি জল 
ছিটাও অবিরল দিবস যামিন।। 

এলে অবেলা পথিক বেভুল 
বিধেছে কাঁটা নাহি যবে ফুল
কিদিয়ে বরণ করি ও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী।। 

https://www.youtube.com/watch?v=m6MB7ueMeBQ









প্রিয় যাই যাই বোল না 
আর কোর না ছলনা 
না না না।। 


আজও মুকুলিয়া হিয়া মাঝে 
না বলা যত কথা বাজে 
অভিমানে লাজে বলা যে হলনা 
না না না।। 

কেন শরমে বাধিল কে জানে
আঁখি তুলিতে নারিনু আঁখি পানে।

প্রথম প্রণয় ভীরু কিশোরী 
যত অনুরাগ তত লাজে মরি
এত আশা সাধ চরণে দোলনা 
না না না।। 

https://www.youtube.com/watch?v=0UN0HbHW2K0


অঞ্জলি লহো মোর সঙ্গীতে 
প্রদীপ শিখা সম কাপিছে প্রাণ মম
তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে।। 

তোমার দিবালয়ে কিসুখে কি জানি 
দুলে দুলে ওঠে আমার দেহ খানি 
আরতী নৃত্যের ভঙ্গীতে সঙ্গীতে।। 

পুলকে বিকশিল প্রেমের শতদল 
গন্ধে রূপে রসে করিছে টলমল। 

তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পরে ঝরা ফুলের মত
তোমার পদতল রঞ্জীতে সঙ্গীতে।। 


Click This Link




আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় 
আমার কথার ফুল গো 
আমার গানের মালাগো 
কুড়িয়ে তুমি নিয়ো।। 

আমার সুরের ইন্দ্রধনু 
রচে আমার ক্ষনিক তনু 
জড়িয়ে আছে সেই রঙ্গে মোর 
অনুরাগ অমিয়।। 

মোর আঁখির পাতায় নাই দেখিলে 
আমার আঁখি জল 
মোর কন্ঠের সুর অশ্রু ভারে 
করে টলমল। 

আমার হৃদয় পদ্ম ঘিরে 
কথার ভ্রমর কেঁদে ফিরে 
সেই ভ্রমরের কাছে আমার 
মনের মধু পিয়।। 

https://www.youtube.com/watch?v=nqybQnhiRG0


নাই চিনিলে আমায় তুমি 
রইবো আধেক চেনা 
চাঁদ কি জানে কোথায় ফোটে 
চাঁদনী রাতে হেনা।। 

আধো আঁধার আধো আলোতে 
একটু চোখে আলাপ পথে 
জানিতাম তা ভুলবে তুমি
আমার আঁখি ভুলবে না।। 

আমারই সব পরিচয় 
সেই সঞ্চয় লয়ে
হয়না সাহস তোমায় যাব 
মনের পাখা কয়ে। 

একটু চেনার মধু পিয়ে 
বেড়াই শুধু গুন গুনিয়ে
তুমি জান আমি জানি
আর কেহ জানেনা।। 


https://www.youtube.com/watch?v=FBLdECMIxW8


মেঘ মেদুর বরষায় কোথায় তুমি 
ফুল ছড়ায়ে কাঁদে বনভূমি।। 

ঝুরে বারিধারা ফিরে এস পথ হারা 
কাঁদে নদী তটচুমি।।

https://www.youtube.com/watch?v=5r1-osfGCUA


রুমুঝুম রুমুঝুম নূপুর বাজে 
আসিল রে প্রিয় আসিল রে।।

কদম্ব কলি শিহরে আবেশে 
বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে
হৃদি ব্রজধাম রদ তরঙ্গে 
প্রেম আনন্দে ভাসিল রে।। 

ধরিল রূপ অরূপ শ্রীহরি
ধরণী হল নবীনা কিশোরী
চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ 
চন্দ্রমা গগনে হাসিলো রে।

আবার মল্লিকা মালতি ফোটে
বিরহ যমুনা উথলি ওঠে 
রোদন ভুলে রাঁধা গাহিয়া ওঠে 
সুন্দর মোর ভালবাসিলো রে।। 


https://www.youtube.com/watch?v=4MnB3o85xGg



শাওন রাতে যদি স্নরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
ভুলিও স্মুতি মম, নিশীথ স্বপন সম
আচলের গাথামালা ফেলিও পথ পরে ।।

ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে 
বিরহি কুহু কেকা গাহিবে নীপশাখে
যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে
বিজলী দ্বীপশিখা খুজিবে তোমায় প্রিয়া
দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে ।। 
https://www.youtube.com/watch?v=IqpTwJB7eXw



বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শুনে ।।
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে
তরুন ইরান কবি কাঁদে নিরজনে ।।

উদাসীন আকাশ থির হয়ে আছে
জল ভরা মেঘ লয়ে বুকের মাঝে ।
সাকীর শারাবের পিয়ালার পরে
সকরুন অশ্রুর বেলফুল ঝরে
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন আননে ।।
https://www.youtube.com/watch?v=-KMYBUPPN88


মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরুপে এসেছি গো আবার মাটির ঘরে ।

তমালতরু চাঁপা লতার মতো
জড়িয়ে কত জনম হল গত
সেই বাধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে ।।
বাহুর ডোরে বেধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন লতার মতো লুটিয়ে কাদ কেন?
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাধা ছিলাম নীড়ে
চিরতরে হলো ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে ।।
https://www.youtube.com/watch?v=p3I4viguPrw


খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশুর আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।

শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী
খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা
পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।
https://www.youtube.com/watch?v=Y6Eaoy3fp2M


আমায় নহে গো ভালোবাসো শুধু
ভালোবাসো মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান ।
চাদেরে কে চায় জোসনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
তুমি বুঝিবে না
আলো দিতে কত পোড়ে
কত প্রদীপের প্রাণ ।
যে কাটা লতার আখিঁজল
ফুল হয়ে উঠে ফুটে
ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু
শূন্য পত্র পুটে ।
সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে
কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে
বেদনার মহা সাগরের কাছে করো সন্ধান ।
https://www.youtube.com/watch?v=nBzgXapeqB8

এত জল ও – কাজল চোখে
পাষানী আনলে বল কে ?
টলমল জল মোতির মালা
দুলিছে ঝালর –পলকে ।।
দিল কি পুব – হাওয়াতে দোল ,
বুকে কি বিঁধিল কেয়া ?
কাঁদিয়া কুটিরে গগন
এলায়ে ঝামর অলকে।।

চলিতে পৈচি কি হাতের
বাধিল বৈচি কাটাতে ?
ছাড়াতে কাচুলির কাঁটা
বিধিল হিয়ার ফলকে ।।
যে দিনে মোর দেওয়া – মালা
ছিঁড়িলে আনমনে সখি ,
জড়াল যুঁই – কিসুমী – হাড়
বেণীতে সেদিন গুলো কে ।।
যে পথে নীর ভরণে যাও
বসে রই সে পথ – পাশে
দেখি নিত কার পানে চাহি
কলসীর সলিল ছলকে ।।
মুকুলী মন সেধে সেধে
কেবলি ফিরিনু কেদে ,
সরসীর ঢেউ পলায় ছুটি
না ছুতেই নলিন – নোলকে ।।
বুকে তোর সাত সাগরের জল
পিপাসা মিটল না কবি ,
ফটিক – জল ! জল খুঁজিস যেথায়
কেবলি তড়িৎ ঝলকে ।। 
https://www.youtube.com/watch?v=CijoxnUCfcU

চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে
চোখ গেল পাখি রে
তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে
চোখ গেল পাখি রে ।

তোর চোখের বালির জ্বালা জানে সবাই রে
জানে সবাই
চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাইরে
তার ওষুধ নাই
কেঁদে কেঁদে অন্ধ হয় কাহার আঁখিরে
চোখ গেল পাখি রে ।
তার চোখের জ্বালা বুঝি
নিশি রাতে বুকে লাগে
চোখ গেল ভুলে রে পিউ কাহা পিউ কাহা
বলে তাই ডাকিস অনুরাগে রে
ওরে ,
বনপাপিয়া কাহার গোপন পিয়া ছিলি আর জনমে
আজো ভুলতে নারি আজো ঝুরে হিয়া
ওরে পাপিয়া বল যে হারায় তাহারে কি
পাওয়া যায় ডাকিরে ।
https://www.youtube.com/watch?v=Saj2XkE3JwQ

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।

চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি ঝুরে চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে চেয়ে দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
https://www.youtube.com/watch?v=gHpl8I6oEXo



সখী সে হরি কেমন বল 
নাম শুনে যার এত প্রেম জাগে 
চোখে আনে এত জল।।

সে কি আসে এই পৃথিবীতে 
গাহি রাধা নাম বাঁশরীতে
যার অনুরাগে বিরহ যমুনা 
হয়ে ওঠে চঞ্চল।।

তারে কি নামে ডাকিলে আসে 
কোন রূপ ও গুন পাইলে সে
রাধাসম ভালবাসে।


সখী শুনেছি সে নাকি কালো 
জ্বালে কেমনে সে এত আলো 
মায়া ভুলিতে মায়াবী সে নাকি 
করে গো মায়ারও ছল।। 

http://www.youtube.com/watch?v=i3pLMW9BkVs